• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পাটগ্রামের মোমিনপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ওয়ালটন প্লাজা ম্যানেজার নিহত 

     swadhinshomoy 
    01st Mar 2026 1:26 pm  |  অনলাইন সংস্করণ Print

    মমিনুর রহমান
    লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

    লালমনিরহাট পাটগ্রাম উপজেলার মোমিনপুর শিমুলতলা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রফিকুজ্জামান পলাশ ( ৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

    জানা গেছে, দুর্ঘটনার শিকার হয়ে মৃত ব্যক্তির নাম রফিকুজ্জামান পলাশ( ৩৭)। পলাশ রংপুরের বদরগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি ওয়ালটন কোম্পানির পাটগ্রাম ওয়ালটন প্লাজার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

    আজ সকাল ১১টার দিকে ওয়ালটন প্লাজার শোরুমের কাজে উপজেলার আলাউদ্দিন নগর এলাকার উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি। পথিমধ্যে বুড়িমারী টু লালমনিরহাট মহাসড়কের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মনিনপুর এলাকায় তার মোটরসাইকেলের সাথে বুড়িমারীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক সড়ক দুর্ঘটনায় পলাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031