• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাঙ্গামাটির বরকলের এরাবুনিয়া থেকে ছোট হরিণা পর্যন্ত ভাঙাচোরা সড়ক 

     swadhinshomoy 
    08th Mar 2026 2:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ নিরব হাওলাদার প্রতিনিধি, (রাঙ্গামাটি):
    বরকল উপজেলা-এর ৪ নং ভূষণছড়া ইউনিয়ন-এ এরাবুনিয়া থেকে ছোট হরিণা পর্যন্ত সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে অবহেলিত এ জনপদের মানুষের যাতায়াত কষ্টের যেন শেষ নেই।
    স্থানীয়দের অভিযোগ, ২০০৫ সালে সড়কটিতে ইটের সোলিং করা হলেও বর্তমানে তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। বড় বড় আওয়ামী লীগ নেতাদের বাড়ির সামনে থেকে সড়কের ইট খুলে নেওয়ার অভিযোগও উঠেছে। ফলে বর্ষা মৌসুমে কাদা ও পানিতে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।
    এছাড়া এলাকায় একটি ভাঙা ব্রিজ দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। বর্ষা মৌসুমে সাধারণ মানুষকে নৌকায় করে পারাপার হতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের দাবি, ব্রিজ নির্মাণের জন্য সরকারি বাজেট এলেও তা যথাযথভাবে কাজে লাগানো হয়নি। অভিযোগ রয়েছে, ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশিদ পূর্ণাঙ্গ ব্রিজ নির্মাণ না করে মাত্র দুটি খুঁটি বসিয়ে বাকি অর্থ আত্মসাৎ করেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি।
    অভিযোগ আরও রয়েছে, ৪০ দিনের কর্মসূচি এবং এমপির রাস্তার উন্নয়ন কাজ শুরু হলেও তা শুধুমাত্র আওয়ামী লীগ নেতাদের বাড়ির সামনে সীমাবদ্ধ রয়েছে। সাধারণ জনগণের চলাচলের মূল সড়কগুলো রয়ে গেছে উন্নয়নের ছোঁয়ার বাইরে।
    স্থানীয়রা জানান, যেন বাংলাদেশের মানচিত্রে এই ইউনিয়নের কোনো অস্তিত্বই নেই। উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিহ্ন এখানে প্রায় নেই বললেই চলে। এলাকায় একটি হাসপাতালের ভবন দাঁড়িয়ে থাকলেও সেখানে নেই কোনো ডাক্তার বা চিকিৎসাসেবা। ফলে হাজারো মানুষ প্রাথমিক চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছেন। একইভাবে ইউনিয়নে একটি কলেজ থাকলেও উন্নয়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
    নিজেদের উদ্যোগে সাধারণ মানুষ নানা প্রচেষ্টা চালালেও সরকারি সহায়তা বা অনুদানের কোনো আশ্বাস এখনো মেলেনি। খাদ্য, চিকিৎসা, বাসস্থানসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
    বরকলের জনসাধারণের আকুল আবেদন—
    রাঙ্গামাটি জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সরেজমিন পরিদর্শন করে সড়ক ও ব্রিজ নির্মাণ, হাসপাতাল চালু এবং সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031