সালাউদ্দীন মুন্না, চট্টগ্রাম প্রতিনিধি:
রবিবার (০৮ মার্চ ২০২৬) বিকাল ৪টায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের বোয়ালিয়া মুখ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছিপাতলী ইউনিয়নের উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি অধ্যক্ষ শহীদুল্লাহ। আরো উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার সাবেক আমীর ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদউল আমিন খান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ছিপাতলী ইউনিয়নের পরিচালক অধ্যাপক মোহাম্মদ ফজলুল কাদের।
ছিপাতলী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারী ইউপি সদস্য জিয়া হায়দার।

