• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফতেপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    09th Mar 2026 1:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    সালাউদ্দীন মুন্না, চট্টগ্রাম প্রতিনিধি:

    পবিত্র মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৭ মার্চ ২০২৬) ১৭ রমজান বিকেলে ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতেপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    ফতেপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি প্রফেসর মোহাম্মদ আবদুল মান্নান তালিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর জনাব আলাউদ্দিন সিকদার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জামাল হোসাইন, হাটহাজারী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবদুল মালেক চৌধুরী এবং নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী।

    বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমাদান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত-বন্দেগি, দান-সদকা ও মানবকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করতে হবে। রমাদানের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয় এবং শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031