আতিকুর রহমান
উপজেলা প্রতিনিধি
আলীকদম, বান্দরবান।
“অধিকার। ন্যায়বিচার, পদক্ষেপ: সকল নারী ও মেয়ে শিশুর জন্য।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে International Women’s Day -২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ ২০২৬) আলীকদম উপজেলার হল রুম -এ দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে Bandarban Hill District Council
অনুষ্ঠানটি Ecosystems Restoration and Resilient Development in CHT (ERRD-CHT) প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হয়, যা Ministry of Chittagong Hill Tracts Affairs এবং United Nations Development Programme (UNDP) এর সহযোগিতায় পরিচালিত।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অফিসার কামাল হোসেন বলেন , নারী ও মেয়ে শিশুদের অধিকার, ন্যায়বিচার ও সমান সুযোগ নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন।
আলীকদম কিন্ডারগার্টেন স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক সাইমা জান্নাত বিউটি বলেন, নারী একটি ফুলের ন্যায় তাকে যেভাবে যত্ন নেওয়া হবে সে ততবেশি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে মনে করেন।
এসময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

