• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎পানছড়িতে পার্বত্য নাগরিক পরিষদ ও ছাত্র পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    12th Mar 2026 12:02 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎মো: মামুন হাসান, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

    ‎খাগড়াছড়ি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য ছাত্র পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ‎বুধবার (১১ মার্চ ২০২৬) বিকেলে পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মো. মাসুদ রানা।

    ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।

    ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য যুব পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. জালাল হোসেন এবং পার্বত্য ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. মোজাহেদুল ইসলাম।

    ‎বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ নাগরিক সমাজই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    ‎ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031