• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ডেঙ্গু ঠেকাতে শেরপুর পৌরসভার সচেতনতা কর্মসূচি 

     swadhinshomoy 
    14th Mar 2026 1:46 pm  |  অনলাইন সংস্করণ Print

    আল আমিন বিশেষ প্রতিনিধি:

    ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে শেরপুর পৌরসভার উদ্যোগে শহরের রাজবল্লভপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
    শনিবার পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পৌরসভা প্রশাসক আরিফা সিদ্দিকা-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
    কর্মসূচির অংশ হিসেবে রাজবল্লভপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় জমে থাকা আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংসের কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
    এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং এলাকার সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।
    বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সবাই সচেতন হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031