এস আলম,জামালপুর।
মধ্যেপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের সরবরাহে প্রভাব পড়েছে। এর ফলে জামালপুর জেলার কৃষকরা ভোগান্তিতে পড়েছেন।
সেচের গুরুত্বপূর্ণ সময় স্থানীয় তেলের পাম্পে চাহিদা মত ডিজেল না পাওয়ায় জেলার প্রান্তিক কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। সময় মত ক্ষেতে পানি না দেওয়ায় একদিকে যেমন উৎপাদন বেড়ে চলছে অন্যদিকে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
জামালপুর জেলায় দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের কাঁঠাল বিল বাজার পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে প্রান্তিক কৃষকরা তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। কৃষকরা জানান, ধার দেনা করে ক্ষেতে ফসল লাগিয়েছি। এখন জমিতে পানি দেয়ার দরকার অথচ কোথাও ডিজেল পাচ্ছিনা। সকাল ৯ টার সময় ডিজেল পাওয়ার আশায় লাইনে দাঁড়িয়ে ছিলাম তেল পেলাম না। জমির মাটি শুকিয়ে গেছে। ক্ষেতে পানি দিতে না পারলে পথে বসতে হবে। কাঁঠাল বিল এলাকার এক বর্গা কৃষক জানান, অনেক দোকানে তেল থাকলেও তারা বিক্রি করছে না আবার কোন কোন খুচরা বিক্রেতা নির্ধারিত ১০৫ টাকা ডিজেল ১১৫ থেকে ১২০ টাকা বিক্রি করছেন। এদিকে খুচরা বিক্রেতারা বলছেন, তারা পাইকারি বাজারে তেল পাচ্ছে না। মেসার্স কাটার বিল বাজার পাম্পের ম্যানেজার আক্কাস আলী জানান এই পাম্পে দৈনিক তেলের চাহিদা সড়ে ১৮ হাজার লিটার আমরা পাই মাত্র ৪০০০ লিটার, এভাবে কৃষকের চাহিদা মেটানো সম্ভব নয়।

