• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ ১১ জন আটক 

     swadhinshomoy 
    25th Mar 2026 6:10 pm  |  অনলাইন সংস্করণ Print

    নাজমুল হাসান বিজ্ঞাপন প্রতিনিধি জামালপুর

    জামালপুর সদর উপজেলায় ‘কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পরিবহনকালে’ তিন হাজার লিটার পেট্রোলসহ ১১ জন আটক হয়েছেন। স্থানীয়রা তাদের আটকে পুলিশের কাছে সোপর্দ করেন।

    গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

    আটকদের মধ্যে রয়েছেন— মেলান্দহ উপজেলার তেলিপাড়া এলাকার মৃত আলতাফুর রহমানের ছেলে হাকিম মিয়া (৪০), বগুড়া জেলার সারিয়াকান্দি কাটাপুর বাজার এলাকার দুলাল ব্যাপারির ছেলে ফুল মিয়া (৩৮), সদর উপজেলার দেউলিয়াবাড়ি এলাকার আব্দুস ছালামের ছেলে হাফিজুর রহমান (৪০), মাদারগঞ্জ উপজেলার চানপুর এলাকার খোরশেদের ছেলে মো. শাহ জামাল (৫০), মেলান্দহ উপজেলার ইন্দ্রবাড়ী এলাকার আব্দুর রশিদের ছেলে মো. মারুফ হোসেন (২৪), সরিষাবাড়ি উপজেলার চর জামিরা এলাকার মৃত সোরহাব মন্ডলের ছেলে মো. জুগলু মিয়া (৪৪), একই এলাকার শাবান মুন্সীর ছেলে মো. জহুরুল ইসলাম (৪৫) ও সরিষাবাড়ি উপজেলার সেঙ্গুয়া এলাকার গোলাজার হোসেনের ছেলে মো. সবুজ মিয়া (৪০)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে কয়েকটি যানবাহনে করে তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। সন্দেহ হলে যানবাহনগুলো থামানো হয়। তাতে বিপুল পরিমাণ পেট্রোল দেখতে পেয়ে চালকসহ ১১ জনকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

    এ সময় পুলিশ একটি পিকআপ ভ্যান, একটি ভটভটি, একটি ব্যাটারিচালিত ভ্যান ও একটি অটোরিকশায় থাকা ১৫টি ড্রাম থেকে মোট তিন হাজার লিটার পেট্রোল জব্দ করে।

    এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031