এ.টি.এম. হুমায়ুন কাদির
ময়মনসিংহ, নান্দাইল , প্রতিনিধি
নান্দাইল পৌরসভার প্রাণ কেন্দ্র চন্ডিপাশা আর্দশ পল্লীতে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা জনজীবনের জন্য বড় সমস্যায় পরিণত হয়েছে। এলাকা জুড়ে ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে বৃষ্টির পানি জমে যায়, ফলে স্থানীয়রা নিরাপদে চলাফেরা করতে পারছে না।
স্থানীয়রা জানিয়েছেন, চন্ডিপাশা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরাও বিদ্যালয়ে নিরাপদে যেতে সমস্যার মুখে পড়ছে। একই সঙ্গে আবাসিক এলাকার মানুষ এবং ব্যবসায়ীরা দৈনন্দিন কর্মকাণ্ডে বিঘ্ন অনুভব করছেন।
নান্দাইল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং স্থানীয় জামে মসজিদের নেতৃত্বে নাগরিকরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তারা বলেন, “শিশু, বৃদ্ধ এবং সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারছে না। পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করে।”
স্থানীয়রা আশা করছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আর্শশ পল্লীর জলাবদ্ধতা দূর করা হবে এবং এলাকায় শান্তিপূর্ণ জীবন ফিরিয়ে আনা সম্ভব হবে।

