• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রামপালে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত 

     swadhinshomoy 
    04th Apr 2026 1:35 pm  |  অনলাইন সংস্করণ Print

    বাগেরহাট প্রতিনিধিঃ
    সকল ধরনের বৈষম্য বলতে চাই রাজনৈতিক সদিচ্ছা এই প্রতিপাদ্যকে সামনে রেখে
    বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালন করেছে বেসরকারী সংগঠন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা।
    মঙ্গলবার (৩১ মার্চ) সকালে রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সভাপ‌তি এম এ সবুর রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফের‌দৌসী। বিশেষ অতিথি ছিলেন রামপাল পাইলট মাধ্য‌মিক বা‌লিকা বিদ্যাল‌য়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গো‌পেন্দু চক্রবর্তী।
    দিবস ও প্রতিপাদ্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন ও সঞ্চালকের দা‌য়িত্ব পালন করেন নির্ম‌ণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের সহসভাপ‌তি লায়লা সুলতানা, সাধারন সম্পাদক এ‌ঞ্জেল মৃধা, কার্য‌নির্বাহী সম্পাদক মো:‌মোজাফফর হো‌সেন, সদর ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরাম সভাপ‌তি মোতাহার হো‌সেন ম‌ল্লিক, সহসভাপ‌তি ছ‌বি রানী মন্ডল, সাধারণ সম্পাদক কাজী ফারজানা মু‌ন্নি, সদস্য শওকাত আলী, গৌরম্ভা ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরাম সাধারন সম্পাদক রিক্তা আক্তার, কার্য‌নির্বাহী সম্পাদক মো: মোহতা‌দির ও সা‌বিনা খাতুন প্রমুখ।
    বক্তারা দিবসটি বিশ্বজুড়ে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই, সমতা ও ঐক্যের প্রচার এবং জাতিগত অবিচার ও বৈষম্য বিলোপে প্রতিশ্রুতিবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরে।
    দাতা সংস্থা জিএফএ কনসা‌ল্টিং গ্রুপ এবং মানু‌ষের জন্য ফাউ‌ন্ডেশন এর অর্থায়‌নে, আমরাই পা‌রি পা‌রিবা‌রিক নির্যাতন প্র‌তি‌রোধ জোট (উই ক্যান) এর সহ‌যো‌গিতায় নাগ‌রিক প্রক‌ল্পের আওতায় এই অনুষ্ঠানটি আ‌য়োজন করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930