মুখ:আ:মা:মানিক
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো এলাকায় পল্লী ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ একটি রুম থেকে রাশেদুল আনোয়ার (২৫) নামে এক যুবকের লা’শ উদ্ধার করেছে পুলিশ। একই সময় অজ্ঞানহীন অবস্থায় আরও এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডায়গনস্টিক সেন্টারের তালা ভেঙে রাশেদুল আনোয়ারের মরদে’হ উদ্ধার করে। এ সময় ঘরের ভেতর থেকে অপর এক যুবককে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাশেদুল আনোয়ার স্থানীয় হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানায়, কী কারণে মৃ’ত্যু হয়েছে তা নিশ্চিত হতে তদন্ত চলছে। অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবক কিছুটা স্বাভাবিক ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে পুলিশ মন্তব্য করেন।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

