• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    05th Apr 2026 4:02 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আব্দুল কাদের
    স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।

    ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপনের প্রস্তুতি এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতি চর্চার বিকাশকে সামনে রেখে ত্রিশালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (৪ এপ্রিল) সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে ত্রিশালের দরিরামপুরে অবস্থিত নজরুল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। তিনি বলেন, “নজরুল আমাদের দ্রোহ, প্রেম ও সাম্যের প্রতীক। ত্রিশাল তাঁর স্মৃতিবিজড়িত এক পুণ্যভূমি। তাঁর ১২৭তম জন্মজয়ন্তী এমনভাবে উদযাপন করতে চাই, যাতে নতুন প্রজন্ম কবির আদর্শে অনুপ্রাণিত হয়।” তিনি ময়মনসিংহ বিভাগে সাংস্কৃতিক কার্যক্রম আরও বেগবান করার আশ্বাস দেন।
    বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি বলেন, “নজরুলের সাহিত্যকে বিশ্বপরিসরে তুলে ধরতে তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার জরুরি। ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
    ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান লিটন। তিনি নজরুলের জীবন ও দর্শন তুলে ধরে বিভাগজুড়ে একটি শক্তিশালী সাংস্কৃতিক বলয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতি বছর জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী ত্রিশালেই আয়োজনের দাবি জানান।
    এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখরুদ্দীন আহমেদ, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদউল্লাহসহ বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি-সাহিত্যিক ও সাংবাদিকরা।
    বক্তারা ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ময়মনসিংহ বিভাগে সংস্কৃতি চর্চা সম্প্রসারণে সংস্কৃতি মন্ত্রণালয়ের সক্রিয় উদ্যোগ কামনা করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930