• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি ‘আল আমিন’ গ্রেপ্তার 

     swadhinshomoy 
    07th Apr 2026 5:41 pm  |  অনলাইন সংস্করণ Print

    ওসমান গনি সরকার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

    কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ মোঃ আল আমিন (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।
    রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে মুরাদনগর সদর ইউনিয়নের হিরারকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোঃ আল আমিন হিরারকান্দা গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।
    পুলিশ সূত্রে জানা যায়, হিরারকান্দা গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে এমন
    গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই রাজু বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে হিরারকান্দা গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ আল আমিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
    মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক জানান, গ্রেপ্তারকৃত মোঃ আল আমিন এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
    তিনি আরো জানান, মুরাদনগর থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930