• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জামালপুরে বন্ধ তেলের পাম্প, চলতি মওসুমে ফলন বিপর্যয়ের শঙ্কা 

     swadhinshomoy 
    08th Apr 2026 12:26 pm  |  অনলাইন সংস্করণ Print

    জামালপুর,প্রতিনিধি নাজমুল হাসান

    দেশের বিভিন্ন অঞ্চলে চলছে জ্বালানি সংকট। আর এর ফলে দেখা যাচ্ছে পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি আর ঘন্টার পর ঘণ্টা তেলের জন্য অপেক্ষা। এর ব্যতিক্রম দেখা যায়নি জামালপুরেও।
    জ্বালানি সংকট জামালপুরে এখন তীব্র আকার ধারণ করেছে। এতে করে কৃষক, যানবাহন ও মোটরসাইকেল চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তেলের সন্ধানে এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটে চলছেন কৃষক ও মোটরসাইকেল চালকরা।
    মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে জেলার ১৭ টি পাম্পের মধ্যে বেশিরভাগ তেলের পাম্পে জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে।
    তেলের চাপ কমানোর জন্য চালু হচ্ছে ‘ফুয়েল পাস’, আবেদন করবেন যেভাবে
    আর যেসব পাম্পে তেল দেওয়া হচ্ছে সেখানেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তেল না পেয়ে শত শত কর্মজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে।
    কৃষকরা ডিজেল না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। কয়দিন থেকে তীব্র গরম ও রোদের কারণে ফসলের ক্ষেতে পানি দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন। কৃষকরা জানান, চলতি বোরো মওসুমে ফলন বিপর্যয়ের শঙ্কায় রয়েছেন।

    জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে ডিজেল নিতে আসা কয়েকজন কৃষক জানান, সকাল থেকে পাম্পে বসে আছি কিন্তু তেল পাচ্ছি না।

    আর যদিও তেল দেয় তা প্রয়োজনের তুলনায় খুবই কম। যা দিয়ে পানি সেচ দেওয়া সম্ভব  না। তেলের সংকটের বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন জানান, ডিলার পয়েন্ট থেকে বোরো চাষীদের আগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    এখন থেকে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে যাচাইকৃত বোরো চাষীদের পেট্রোল পাম্প এবং অনুমোদিত ডিলার পয়েন্ট থেকে সরকার নির্ধারিত মূল্যে আগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ করা হর।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930