• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুড়িগ্রামে ট্রাফিক পুলিশের গত ১০ দিনে বিশেষ অভিযানে ৫১০ টি মামলা ও জরিমানা আদায় 

     swadhinshomoy 
    09th Apr 2026 5:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

    কুড়িগ্রামে সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে গত ১০ দিনে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫০১টি মামলায় ১৭ লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক (সড়ক ও যানবাহন) মঞ্জুর হোসেন বলেন গতকাল ৮ এপ্রিল পর্যন্ত গত ১০ দিনে বিশেষ অভিযানে জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেন।

    ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের লাইসেন্স না থাকা, হেলমেট ব্যবহার না করা, উচ্চগতি, অতিরিক্ত আরোহী, কাগজপত্রের ঘাটতি ও অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৫০১টি মামলা করা হয়।

    এসব মামলায় মোট ১৭ লাখ ৪১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এর মধ্যে ৪১৭টি মামলা নিষ্পত্তি করে ১৩ লাখ ৫৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। বাকি মামলাগুলোর কার্যক্রম চলমান রয়েছে।

    অভিযানের সময় গাড়ী চালানোর জন্য প্রযোজনীয় কাগজপত্র সঙ্গে না রাখা ও বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর না থাকায় ১৫০টি মোটরসাইকেল আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    অন্যদিকে জালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক মোটরযান রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও সেফটি হেলমেট এই তিনটি শর্তের ভিত্তিতে মোটরযানে জালানি নিশ্চিত করতে শহরের বিভিন্ন পয়েন্টে জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

    জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে হেলমেট ব্যবহার, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করতে চালকদের প্রতি কঠোর নজরদারি রাখা হচ্ছে।

    এ বিষয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম) বলেন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জনসাধারণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930