শেখ আহাম্মেদ চট্টগ্রাম:
চট্টগ্রামে বন্দরটিলা দারুসালাম জামে মসজিদ সংলগ্ন মোহাম্মদ আলী কন্টাকটারের বিল্ডিংয়ের ৪র্থ তলায় বাংলাদেশ নিউজ মিডিয়া এজেন্সির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এজেন্সির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক আমিনুল হক শাহিন এবং সঞ্চালনা করেন সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইপিজেড থানা জামায়াতের আমির আবুল মোকারম এবং প্রধান বক্তা ছিলেন এডভোকেট মোঃ শাহেদ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বি এন মিডিয়ার চারজন পরিচালক। দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সাংবাদিক নেতা ও সিআর সভাপতি মোঃ সোহাগ আরেফিন, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি কে এম রুবেল, মানবাধিকার সংগঠক এডভোকেট মোঃ আবু হানিফ নিহাদ, সংগঠক মোঃ ওসমান গনি এবং মানব সময় পত্রিকার সম্পাদক এম মোসলেহ উদ্দিন বাহার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজেন্সির পরিচালক ও সাংবাদিক রিয়াজ উদ্দিন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক শেখ আহমেদ সাকিল, সাংবাদিক মোঃ কামাল উদ্দিনসহ বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, মানবাধিকার সংগঠক মোঃ বিল্লাল হোসেন বেলাল, সমাজসেবক মোঃ মোস্তফা কামাল, মোঃ রেজাউল করিম, সংবাদকর্মী হাসান রিফাত, রাইসুল ইসলাম রিফাতসহ আরও অনেকে।
ফুলেল শুভেচ্ছা বিনিময়, কেক কাটা এবং আপ্যায়নের মাধ্যমে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ নিউজ মিডিয়া এজেন্সি দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে। বিশেষ করে বন্দর জোনের বিভিন্ন সমস্যা, অসংগতি ও জনদুর্ভোগ তুলে ধরে ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাবে প্রতিষ্ঠানটি।

