• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক — ইউএনও মিসকাতুল তামান্না 

     swadhinshomoy 
    03rd Dec 2025 4:33 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ-

    খাগড়াছড়ির গুইমারায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিসকাতুল তামান্না–এর সঙ্গে গুইমারা প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচিতি পর্ব ও বিভিন্ন বিষয়ে মত আদান–প্রদান করেন নবাগত ইউএনও। তিনি সাংবাদিকদের স্বাগত জানিয়ে বলেন, “সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক। সমাজের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় উভয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    সভায় তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা যেমন ইতিবাচক বিষয় সামনে আনেন, তেমনি অসঙ্গতিগুলোও তুলে ধরেন। প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করলে সমাজ ও রাষ্ট্র উভয়ই উপকৃত হবে। গুইমারার উন্নয়নযাত্রায় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা অব্যাহত থাকবে—এমনটাই আমার প্রত্যাশা।”

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—গুইমারা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আবদুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রহিম, আপ্যায়ন সম্পাদক ফুরকানুল হক সাকিব, সদস্য আশরাফুল ইসলাম বেলাল, দিদারুল ইসলাম হৃদয়, মহিউদ্দিন, ফারুক হোসেন সুমন, আবুল বাশার, রুবেল হোসেন প্রমুখ।

    সভায় সাংবাদিকরাও প্রশাসনের কাছে প্রয়োজনীয় সহযোগিতা ও ধারাবাহিক যোগাযোগ বজায় রাখার অনুরোধ জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031