• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজৈরে প্রবাসীর কাছে মেম্বার ও তার সহযোগীদের ২৫ লক্ষ টাকা চাঁদা দাবি 

     swadhinshomoy 
    03rd Dec 2025 5:18 pm  |  অনলাইন সংস্করণ Print

    রাজৈর প্রতিনিধি মাদারীপুর

    মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের তাতিকান্দি গ্রামে মিনা অটোরাইস মিলস নির্মাণ কাজে বাধা দিয়ে
    মরিশাস প্রবাসী আসাদুল মিনার কাছে ২৫ লক্ষ টাকা চাঁদাবির অভিযোগ একই এলাকার মোকলেস মিনা,বর্তমান মেম্বার ৮নং ওয়ার্ড পিতা- আব্দুর রহমান মিনা, মোতালেব মিনা, মাহাবুর মিনা, রাঙ্গু মিনা, সম্রাট মিনা, উভয় পিতা- জামাল মিনা, সামাদ মিনা, পিতা- আব্দুর রহমান মিনা, গ্রাম- তাতিকান্দা, রাজৈর, মাদারীপুর। অজ্ঞাত নামা ৪/৫ জন। বিরুদ্ধে আজ ০২ ডিসেম্বর মঙ্গলবার ১২ ঘটিকার সময় মদিনাতুল উলুম কওমী মাদ্রাসা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে দোষীদের বিচার দাবি করেন ভুক্তভোগী প্রবাসী আসাদুল ইসলাম। সংবাদ সম্মেলনে প্রবাসী আসাদুল মিনা বলেন,তাতিকান্দা ২নং ব্রীজের দক্ষিন পাশে ২৮ নং নাগরদি মৌজায় তিনটি দলিল মূলে ৩৫ শতাংশ জমি ক্রয় করি এবং মিউটেশন করে চারিদিকে ইটের বাউনন্ডারি নির্মাণ করে দখলকার অবস্থায় আছি। গত ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার আমি আমার জমিতে মিনা অটো রাইস মিলস নির্মান কাজ শুরু করলে একই এলাকার বর্তমান মেম্বার মোকলেস মিনা, মোতালেব মিনা, মাহাবুর মিনা, রাঙ্গু মিনা,সম্রাট মিনাসহ অজ্ঞাত নামা ৪/৫ জন তারা নির্মাণ কাজে বাধা দিয়ে নগদ পচিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবি না মানায় প্রান নাশের হুমকি দিয়ে আমাকে মারধর করে আমার কাছে থাকা নগদ বিশ হাজার পাচঁশত টাকা নিয়ে যায়। এ ঘটনায়
    আমি মাদারীপুর কোর্টে মামলা দায়ের করেছি।
    মামলা করার পর থেকে তারা মামলাটি তুলে নেওয়ার জন্য আমার প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমি এবিষয়ে সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবি জানাচ্ছি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031