• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, নাগেশ্বরী উপজেলার সভাপতি জনাব রফিকুল ইসলাম রঞ্জু সাধারণ সম্পাদক শাহীন শহীদ 

     swadhinshomoy 
    03rd Dec 2025 6:00 pm  |  অনলাইন সংস্করণ Print

    কামরুল হাসান (উপজেলা প্রতিনিধি)

    সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ- এর এক বছর মেয়াদী নাগেশ্বরী উপজেলা কমিটি অনুমোদন দিয়েছে।

    বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদটি যুক্তিসঙ্গত কিছু বিধিনিষেধ সাপেক্ষে নাগরিকদের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা এবং সংবাদক্ষেত্রের স্বাধীনতা নিশ্চিত করে।
    কিন্ত সাংবাদিকরা যখন কোন অসংগতি তুলে ধরে বা স্বাধীন মত প্রকাশ করার চেষ্টা করে তখন সমাজের একশ্রেণীর স্বার্থন্বেষী মহল সাংবাদিকদের গলা চেপে ধরার চেষ্টা করে অনেক সময় চেপেও ধরে। যার ফলে সমাজের বা রাষ্ট্রের অসংগতি, দুর্নীতি ও অনিয়মের বাস্তব চিত্র উঠে আসে না। যার ফলশ্রুতিতে নির্যাতনকারীর নির্যাতনের মাত্রা বেপরোয়া হয় এবং নির্যাতিত ব্যক্তিরা নির্যাতনের যাতাকলে পিষ্ট হয়।

    এর ধারাবাহিকতায় সারা বাংলাদেশে বিভাগ, জেলা,উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠিত হচ্ছে।
    সেই অংশে ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সংগঠনটির নির্ধারিত প্যাডে , দৈনিক সময়ের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রনজুকে সভাপতি এবং দৈনিক নাগরিক ভাবনার বিশেষ প্রতিনিধি শহিদুল ইসলাম (শাহীন শহীদ) কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন, সংগঠনটির চেয়ারম্যান ও সেল প্রধান খায়রুল আলম রফিক এবং পরিচালক (প্রশাসন ও এডমিন) খায়রুল ইসলাম আল আমিন।

    অন্যান্যদের মধ্যে এই কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হন “দৈনিক ঢাকা পোস্ট ৭১”, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, জনাব মোস্তাফিজুর রহমান বকুল, সহ-সভাপতি পদে মনোনীত হন “দৈনিক আমার মাতৃভূমির” নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, জনাব ফরহাদ হোসেন,যুগ্ম সম্পাদক পদে মনোনীত হন “প্রথম টিভি”, স্টাফ রিপোর্টার জনাব আবুল হাসান আনসারী,সাংগাঠনিক সাধারণ সম্পাদক পদে মনোনীত হন “দৈনিক দেশ কন্ঠে”, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, জনাব মিজানুর রহমান, অর্থ সম্পাদক পদে মনোনীত হন “দৈনিক মানবজমিন”, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, জনাব এম সাইফুর রহমান, দপ্তর সম্পাদক পদে মনোনীত হন “আজকের রিপোর্ট “,উত্তর জেলা প্রতিনিধি, জনাব রফিকুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক পদে মনোনীত হন “ঢাকা পোস্ট ৭১’, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, জনাব ইলিয়াস হোসেন, কার্যনির্বাহী- সদস্য-১পদে মনোনীত হন “দৈনিক জনতার খবর”, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, জনাব কামরুল হাসান মানিক, কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত হন “ক্রাইম আপডেট”, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি , জনাব জাকির হোসেন জুয়েল, কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত হন “আলোকিত নিউজ”, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, জনাব শামসুল আলম সোহেল, কার্যনির্বাহী পদে মনোনীত হন “চ্যানেল ২১”, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি জনাব, ইয়াসিন আলী ইমন।

    “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ” নাগেশ্বরী উপজেলা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের অনুভূতি প্রকাশে বলেন,আমরা নাগেশ্বরী উপজেলা সহ সারা বাংলাদেশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ থেকে কাজ করব, ইনশাআল্লাহ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031