• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রংপুর ৪ আসনে দলের সিদ্ধান্ত কে প্রাধান্য দিয়ে সাধুবাদ জানালেন এনসিপির আক্তার হোসেন কে এটিএম আজম খান 

     swadhinshomoy 
    30th Dec 2025 1:25 pm  |  অনলাইন সংস্করণ Print

    আঃমাবুদ
    স্টাফ রিপোর্টারঃ

    পীগাছা ও কাউনিয়া ৪ আসনে(এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন-কে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজম খান। জোটগত আসন সমঝোতার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আখতার হোসেনকে এ সমর্থন দেন তিনি। এবং জামায়াতে ইসলামী সকল ভোটার এনসিপি তথা আকতার হোসেন কে শাপলা কলি মার্কায় ভোট দিতে সবাইকে আহবান জানিয়েছেন। এবং পীরগাছা কাউনিয়ার সকল নেতা কর্মী কে আক্তার হোসেন কে সকল প্রকার সহযোগিতা করার জন্য উদার্ত আহবান করেছেন।

    সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান।

    তিনি আর ও বলেন, কেন্দ্রীয় সংগঠন ও জোটের বৃহত্তর স্বার্থে আসন সমঝোতার ভিত্তিত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দলের সিদ্ধান্তে আমার এবং আমাদের সমর্থন থাকবে জোটসঙ্গী এনপিপির প্রার্থী আখতার হোসেনের প্রতি।

    মাওলানা এটিএম আজম খান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং রংপুর মহানগরের আমির হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি স্থানীয় মেরুরা ইসলামিয়া দ্বিমুখী ফাজিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ হিসেবে কর্মরত।

    এবারে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে লড়বেন এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন। তিনি কাউনিয়া উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা। আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে আখতার হোসেন একক অনশন ধর্মঘট করেন, যা তাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলে। জুলাই আন্দোলনে অসামান্য অবদান রয়েছে তার। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন তরুণ এই রাজনীতিবিদ আখতার হোসেন।

    উল্লেখ্য, কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ ৬ বার, জাতীয় পার্টি ৪ বার এবং বিএনপি ১ বার জয় পেয়েছে।আক্তার হোসেনের সাথে লড়বে বিএনপির মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসার জন বহলে হোটেল বজার ঘাটে শুনা যাচ্চে এবার নির্বাচন হবে হাড্ডা হাড্ডি লড়াই।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031