swadhinshomoy
06th Jan 2026 12:13 pm | অনলাইন সংস্করণ Print
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি ২০২৬ কক্সবাজারের পেকুয়া সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কক্সবাজার জেলা বিএনপির পক্ষ থেকে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১৮ জানুয়ারি ২০২৬।
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম শহীদ হওয়া ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা।
জিয়ারত শেষে তিনি সেখানে একটি জনসভায় ভাষণ দিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসন শেষে গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারেক রহমান দেশে ফেরেন এবং ইতোমধ্যে তিনি জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন।
শহীদ ওয়াসিমের কবর জিয়ারত তার জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পরিকল্পনার একটি অংশ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

