• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • র‍্যাবের অভিযানে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার 

     swadhinshomoy 
    06th Jan 2026 5:52 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) প্রতিনিধি।।

    হবিগঞ্জের চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ২১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছেন।
    সোমবার (৫ জানুয়ারি) সকালে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাফটার হাওর এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তগঞ্জ ক্যাম্পের একটি দল। অভিযানে জালাল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আবদুল খালেকের ছেলে।
    র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে সাদ্দাম বাজার এলাকায় অবস্থান নেয় আভিযানিক দলটি। খবর আসে, হাফটার হাওরের জালাল মিয়ার বাড়িতে গাঁজা ক্রয়-বিক্রির প্রস্তুতি চলছে। পরে সকাল ১০টা ৫৫ মিনিটে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
    আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে নীল রঙের পলিথিনে খাকি রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জালাল মিয়া জানান, বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তিনি এগুলো নিজের হেফাজতে রেখেছিলেন।
    র‍্যাব আরও জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাকে জব্দ করা আলামতসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
    মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031