• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁর নদ-নদীর পানি বাড়ছে হুহু করে তলিয়ে যাচ্ছে হাট-বাজার ফসলের মাঠ 

     swadhinshomoy 
    16th Aug 2025 4:40 am  |  অনলাইন সংস্করণ Print

    তম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলসহ ক’দিনের অতি বর্ষণে নওগাঁর নদী গুলোতে হুহু করে পানি বাড়ছে।ইতোমধ্যেই মধ্যে আত্রাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করাসহ এ নদী নদীর দুই তীরে অবস্থতি বেঁড়ি বাঁধ ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ৩০টি স্থানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।একই সঙ্গে জেলার শহরের বুক চিরে যাওয়া যমুনা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে।তবে আত্রাই নদীর দুই স্থানে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান। জেলার আত্রাই নদীর বন্যার পানি লোকালয়ে ঢুকেছে।ডুবতে শুরু করেছে গ্রামগঞ্জের হাট বাজার ও বিস্তীর্ণ ফসলের মাঠ।ইতোমধ্যেই কয়েক হাজার বিঘা জমির রোপণকৃত আমন ধানসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে পানির নিচে। ১৫ আগস্ট শুক্রবার বিকেলে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, জেলার মান্দা উপজেলার আত্রাই নদীর পানি জোতবাজারে বিপদ সীমার ৩৭ সেন্টিমিটার ও আত্রাই রেলওয়ে ব্রীজ পয়েন্টে বিপদসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এ ছাড়া ধামইরহাট উপজেলার আত্রাই নদীর শিমুলতলী পয়েন্টে ৬৫ সেন্টিমিটার ও মহাদেবপুর পয়েন্টে বিপসীমার ৮৯ সেন্টিমিটার এবং জেলা শহরের বুক চিরে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর পানি লিটন ব্রিজ পয়েন্টে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার এবং পূর্ণভবা নদীর পানি নীতপুর পোরশা পয়েন্টে বিপদ সীমার শূন্য দশমিক ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মান্দা উপজেলায় আত্রাই নদীর পানি  জোতবাজার পয়েন্টে বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।ফলে মান্দা উপজেলার চকরামপুর,উত্তর চকরামপুর, কয়লাবাড়ী, জোকাহাট, দ্বারিয়াপুর, নুরুল্লাবাদ, পারনুরুল্লাবাদ ও তালপাতিলা এলাকার অন্তত ১০ টি বেড়ি বাঁধ অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।এ ছাড়া বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধের লক্ষ্মীরামপুর,আয়াপুর,পাঁজরভাঙ্গা, পলাশবাড়ী, মিঠাপুর, নিখিরাপাড়া ও গোয়ালমান্দাসহ অন্তত ২০ টি পয়েন্টকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী বলেন,আত্রাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় জরুরী ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বাঁধ গুলো চিহ্নিত করার পাশাপাশি সেগুলো নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উপকরণ হিসেবে বালুর বস্তা,বাঁশ ও অন্যান্য সামগ্রী প্রস্তুতসহ দুর্যোগ মোকাবিলায় শুকনো খাবার মজুত ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রাণীনগর উপজেলা (অতিরিক্ত দায়িত্ব আত্রাই উপজেলা) নির্বাহী অফিসার রাকিবুল হাসান বলেন,টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যার কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।সেই মোতাবেক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো।আগাম প্রস্তুতি হিসেবে শুকনো খাবার মজুত ও আশ্রয়কেন্দ্র প্রস্তুতের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।নওগাঁ পানি উন্নয়ন বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল বলেন,নওগাঁ জেলার নদ-নদীর সব পয়েন্টের পানি সমতল বৃদ্ধি অব্যাহত রয়েছে।তবে আত্রাই নদীর জোতবাজার ও আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্ট ব্যতীত সব পয়েন্টে পানি সমতল বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।নওগাঁ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফইজুর রহমান বলেন,গত সপ্তাহধিক সময় লাগাতার অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।সম্ভাব্য বন্যার বিষয় মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31