অল স্টুডেন্ট অফ বাংলাদেশ এস এস সি ১৯৯২ /২০২৬ ফ্রেন্ডশিপ ক্লাব অফ বাংলাদেশ ব্রান্ড প্রোমোটার এন্ড মডেল কমিউনিটি বিডি
চা-কফির আড্ডায় তুমি আর আমি, ফেসবুকে ৪টি গ্রুেপর যৌথ উদ্যোগে আয়োজন করা হলো বন্ধুদের মিলন মেলা ও ব্র্যান্ড প্রোমোটার এন্ড মডেল কমিউনিটি বিডির কেক কেটে শুভ উদ্বোধন করা হয় ঢাকা আগারগাঁও বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরে মিলন মেলা অনুষ্ঠিত হয়
উক্ত অনুষ্ঠানে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব প্রিয়াঙ্কা ইসলাম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব পুনম আপা
গ্রুপের এডমিন প্যানেলের প্রধান জিয়াউদ্দীন বাবলু, রিতু আহমেদ, কাওছার খান, সাঞ্জিদা আক্তার কাজল, আরিফুজ্জামান শ্রাবণ, এ.আর রিংকু দিক নির্দেশনামূলক নানা বক্তব্য রাখেন
সকাল ১০ টায় শুরু হওয়া অনুষ্ঠানে দুপুরে মধ্যাহ্নভোজ নানাপ্রকারের খেলাধুলা বিনোদন মধ্য দিয়ে মাতিয়ে রাখে সদস্যরা
বিকেলে চায়ের আড্ডা শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়

