• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা,সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়িপাল্লা-নলডাঙ্গায় অধ্যাপক ইউনুস আলী 

     swadhinshomoy 
    24th Jan 2026 1:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    মনিরুল ইসলাম ডাবলু,(নলডাঙ্গা) নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইউনুস আলী শনিবার(২৪ জানুয়ারী) সকাল ১১ টার দিকে নলডাঙ্গা হাট-বাজারে সরাসরি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে তাদের দুঃখ-কষ্ট, দাবি ও প্রত্যাশার কথা শোনেন। নলডাঙ্গা হাটে বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ উপস্থিত থাকায় নির্বাচনী প্রচারণা জমজমাট হয়ে উঠে। এ সময় তিনি নলডাঙ্গা হাটে উপস্থিত শ্রমিক,দিনমজুর,বিভিন্ন দোকানদার ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দাঁড়িপাল্লা প্রতীক ও হ্যাঁ ভোট চান এবং লিফলেট বিতরণ করেন।

    গণসংযোগকালে অধ্যাপক ইউনুস আলী দিনমজুর, ব্যাবসায়ী ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কুশল বিনিময় করেন। জীবিকাভিত্তিক সমস্যাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন,নাটোর-নলডাঙ্গা-২ আসনকে উন্নয়ন,ন্যায়বিচার ও মানবিক রাজনীতির মডেল হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠা ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়িপাল্লা। আমি ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি,বলে বক্তব্য প্রদান করেন।

    তিনি অভিযোগ করে বলেন,নাটোরের বিভিন্ন জায়গায় দাঁড়িপাল্লার প্রতীক ছিঁড়ে ফেলা ও অগ্নিসংযোগ করা হচ্ছে,ভয়-ভীতি ও ভোটের পরে দেখে নেওয়ার হুমকি প্রদান করা হচ্ছে। দাঁড়িপাল্লার প্রচারে মহিলা কর্মীদের উপরে হামলার নেককারজনক ঘটনা ঘটেছে । এ সকল সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদস্বরূপ মানুষ ১২ তারিখে ভোটের মাধ্যমে জবাব দেবে।

    নেতাকর্মীরা বলেন,ক্ষমতার রাজনীতির বাইরে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো অধ্যাপক ইউনুস আলী একজন ব্যতিক্রমী প্রার্থী। মাঠে-ময়দানে সরাসরি মানুষের সঙ্গে মিশে যাওয়ায় তাঁর প্রতি জনসমর্থন দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।

    এ সময় তার সঙ্গে জেলা নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক ডঃ মোঃ জিয়াউল হক জিয়া, জেলা সেক্রেটারী অধ্যাপক সাইদুর রহমান,নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মোঃ আতিকুল ইসলাম রাসেল,নির্বাচন পরিচালনা কমিটির সচিব আলী আল মাসুদ মিলন,উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুর রব,উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মোঃ মামুনুর রশীদ মোল্লা,উপজেলা জামায়াতের সেক্রেটারী ডাঃ ফজলুর রহমান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মী,সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
    নাটোর-২ আসনে এই গণসংযোগ ইতোমধ্যে নির্বাচনী মাঠে নতুন গতি সৃষ্টি করেছে,বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031