• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে বিএনপির প্রচারণা মিছিল 

     swadhinshomoy 
    24th Jan 2026 2:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাহিদুল ইসলাম
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল ও শ্রমিকদল। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি বিকাল ৪টায় পৌর বিএনপি, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে শান্তিমোড় এলাকায় এ প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শান্তিমোড় থেকে শুরু হয়ে বড় ইন্ডারা মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন এবং এলাকাবাসীর কাছে বিএনপির বার্তা পৌঁছে দেন। মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, ক্রীড়া সংগঠক ও সাবেক ছাত্রদল নেতা মোজাম্মেল হক উজ্জ্বল, পৌর বিএনপির সাংগঠনিক সংগঠক বেলায়েত আলী, বিএনপির নেতা ও ১৪ নং ওর্য়াডের জনগণের কাউন্সিলর শামীম আহমেদ , পৌর শ্রমিক দলের সভাপতি জিয়াউর রহমান রানা,জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি নুর আলম রিপন বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। নেতারা বলেন, সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031