• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাজীপুর টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে হাতবোমা ও মাদকসহ ৩৫ জন আটক 

     swadhinshomoy 
    24th Jan 2026 3:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    গাজীপুর প্রতিনিধি:

    গাজীপুর মহানগরীর টঙ্গীর এরশাদনগর ও হাজি মাজার বস্তিতে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের টানা আট ঘণ্টার এক বিশেষ অভিযানে ৩৫ জনকে আটক করা হয়েছে। অভিযানে আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে শুরু হওয়া এ অভিযান শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে শেষ হয়।

    অভিযান শেষে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর হাজী মাজার বস্তিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে গাজীপুর মহানগরীর টঙ্গীর এরশাদ নগর ও বাজার এলাকার কুখ্যাত মাদক স্পট হিসেবে পরিচিত ‘হাজীর মাজার বস্তি’তে এই যৌথ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বস্তিটি ঘেরাও করে তল্লাশি চালান।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিশৃঙ্খলা এড়াতে আমরা টঙ্গীর দুটি বস্তিতে অভিযান পরিচালনা করেছি। যৌথ বাহিনীর অভিযানে ৫০০ গ্রাম হেরোইন, ৩৪৭টি ইয়াবা, ২টি দেশীয় অস্ত্র ও ৩টি হাতবোমাসহ ৩৫ জনকে আটক করা হয়েছে। পরে তাঁদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে মামলা শেষে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

    তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    জিএমপির টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, শুক্রবার ভোররাতে পরিচালিত এই অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031