• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সিরাজগঞ্জে মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন ডাঃ শফিকুর রহমান 

     swadhinshomoy 
    24th Jan 2026 5:52 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।
    ২৪ জানুয়ারী দুপুর শনিবার দুপুর ২ টায় সিরাজগঞ্জ শহরের ইসলামীয়া কলেজ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহীনূর আলম। সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম,
    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মানবতার ফেরিওয়ালা ডাঃ শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহঃ সেক্রেটারি, সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহঃ সেক্রেটারি মাওলানা আঃ হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডঃ মাওলানা আঃ সামাদ।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডঃ হেলাল উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহঃ প্রচার সম্পাদক তরিকুল ইসলাম,জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম,  মাওঃ আঃ সালাম,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দিন, অধ্যাপক শহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট ছাইদুল ইসলাম,
    প্রধান অতিথি ডাঃ মোঃ শফিকুর রহমান তার বক্তব্যে বলেন ২৬ এর নির্বাচন হবে মানবিক বাংলাদেশ গড়ার নির্বাচন । এবারের নির্বাচন হবে নারীর অধিকার প্রতিষ্ঠার নির্বাচন, ইনসাফভিত্তিক দেশ দেশ প্রতিষ্ঠা করে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা। যমুনার আধুনিক তীর নির্মাণ, আধুনিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণ, তাত শিল্প কে তার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। ইনশাআল্লাহ। তিনি সিরাজগঞ্জ জেলা ৬ টি আসনে র ৬ জন প্রার্থীর হাতে প্রতিক তুলে দেন। অধ্যক্ষ মাওলানা শাহীনূর আলম, অধ্যক্ষ আলী আলম ও অধ্যাপক জাহিদুল ইসলামে মাওঃ রফিকুল ইসলাম খান এর হাতে দাড়িপাল্লা প্রতিক তুলে দেন ও মুফতী আঃ রউফ এর হাতে রিকশা, সাঈদ মাহফুজ এর হাতে শাপলা কলি প্রতিক তুলে দেন। লক্ষ্ জনতার এই জনসমুদ্রে আপামর সকল শ্রেণী পেশার মানুষ যোগদান করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031