• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হবিগজ্ঞ ৫৫ বিজিবির অভিযানে ২১ লক্ষ টাকা মুল্যের মাদকসহ মালামাল আটক 

     swadhinshomoy 
    24th Jan 2026 5:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    হবিগজ্ঞ থেকে ষ্টাফরির্পোটার
    ইলিয়াস আলী মাসুক
    হবিগঞ্জ ৫৫ বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধে পৃথক পৃথক অভিযানে প্রায় ২১ লক্ষ টাকা মূল্যের ৩৬ বোতল ভারতীয় মদ,১০ কেজি গাঁজা এবং বিপুল পরিমান ভারতীয় চশমা আটক*

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষায়, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ভারতীয় মদ, ১০ কেজি গাঁজা এবং বিপুল পরিমান চশমা জব্দ করেছে, যার সিজার মূল্য আনুমানিক ২১ লক্ষ টাকা।

    বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশের সংবাদের প্রেক্ষিতে চিমটিবিল বিওপির একটি বিশেষ টহলদল অদ্য ২৩ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ভোর ৫টার সময় সীমান্ত হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে আমু চা বাগান এর ডান্ডা গেইট নামক এলাকায় টহল পরিচালনার সময় ভারত হতে চোরাকারবারীরা বস্তায় করে ভারতীয় মালামাল নিয়ে আসতে দেখে এবং বিজিবি টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে চোরাকারবারীরা বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে মালিক বিহীন অবস্থায় বিপুল পরিমান ভারতীয় চশমা জব্দ করতে সক্ষম হয়।

    এছাড়াও অদ্য ২৩ জানুয়ারি ২০২৬ তারিখ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা ও হরিণখোলা বিওপির বিশেষ টহলদল পৃথক ২টি অভিযান পরিচালনা করে সীমান্ত হতে ০১
    কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে কমলপুর নামক এলাকায় সন্দেহ জনক বিভিন্ন স্থানে তল্লাশী করে মালিকানা বিহীন অবস্থায় ৩৬ বোতল ভারতীয় মদ এবং ১০ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়।

    জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে এবং ভারতীয় চশমা সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদা জাগ্রত, বাংলাদেশের সীমান্ত সুরাক্ষার পাশাপাশি যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার জন্য বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলমান থাকবে। সীমান্তে মাদক ও চোরালানে জড়িত চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতার পাশাপাশি মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী সচেতন জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে ৫৫ বিজিবি হবিগজ্ঞ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031