• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নীলফামারী-১ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার শুভ সূচনা 

     swadhinshomoy 
    24th Jan 2026 6:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    নীলফামারী প্রতিনিধি:
    আল মিরাজ

    আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণার শুভ সূচনা করেছেন।

    দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পাওয়ার পর বিশাল মিছিলের মাধ্যমে এই প্রচারণা শুরু হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং এতে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলজুড়ে ছিল দলীয় স্লোগান, ব্যানার ও ফেস্টুন, যা পুরো এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি করে।

    উল্লেখ্য, গতকাল ২১ জানুয়ারি প্রতীক ঘোষণার পর থেকেই জামায়াতে ইসলামী নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু হয়।

    প্রচারণা শুরুর সময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন,
    “দাঁড়িপাল্লা ন্যায় ও সুবিচারের প্রতীক। জনগণের অধিকার আদায় এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি আশাবাদী, এ এলাকার সাধারণ মানুষ আমার পাশে থাকবে।”

    তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে নীলফামারী-১ আসনকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত আসনে পরিণত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।

    এদিকে প্রচারণার প্রথম দিনেই বিপুল জনসমাগম ও সাধারণ মানুষের অংশগ্রহণ নির্বাচনী মাঠে জামায়াতে ইসলামীর শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031