• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিএনসিসির সুন্দরবন রেজিমেন্টে ফায়ারিং অনুশীলন ও বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান 

     swadhinshomoy 
    28th Jan 2026 11:38 am  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিনিধি

    বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সুন্দরবন রেজিমেন্টের উদ্যোগে ফায়ারিং অনুশীলন ও কেন্দ্রীয় ক্যাম্পিংয়ে বিশেষ কৃতিত্ব অর্জনকারী ক্যাডেট ও সামরিক প্রশিক্ষকদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।

    গতকাল বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনার শিরোমণি এলাকার ফায়ারিং গ্রাউন্ডে বিএনসিসির ক্যাডেটরা ফায়ারিং অনুশীলনে অংশগ্রহণ করেন। অনুশীলন শেষে সুন্দরবন রেজিমেন্টের পক্ষ থেকে ক্যাডেট ও সামরিক প্রশিক্ষকদের বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান এবং রেজিমেন্টের এডজুট্যান্ট মেজর পলাশ কুমার বিশ্বাস।

    পুরস্কার বিতরণ শেষে রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান ক্যাডেটদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, তোমরা নিজেদের নিয়ে বড় স্বপ্ন দেখতে শিখো। ইনশাআল্লাহ তোমরা সফল হবে। তোমাদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে, শুধু প্রচেষ্টার মাধ্যমে সেগুলো বিকশিত করতে হবে।

    অনুষ্ঠান শেষে রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান ও এডজুট্যান্ট মেজর পলাশ কুমার ক্যাডেটদের সঙ্গে একসাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031