এনামুল আদমদিঘী প্রতিনিধি:
বগুড়া জেলার আদমদিঘী উপজেলায় কৃষকের রেখে যাওয়া খড়ের গাদা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ধান মাড়াইয়ের পর গবাদিপশুর খাদ্য হিসেবে জমা করে রাখা প্রায় ৭বিঘা জমির খড়ের গাদা পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের হারদাম গ্রামে বসতবাড়ি সংলগ্ন খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
জানা যায় স্থানীয় কৃষক গোলাম মোস্তাফা, বসতবাড়ির পার্শ¦বর্তী ফসলের ক্ষেত থেকে ধান কেটে এনে বাড়ির পাশ্বে খোলা স্থানে ধান মাড়াই করে। গত ৪ সপ্তাহ ধরে মাড়াই করা ধানের খড় বিক্রির জন্য পাশেই পালা (গাদা) করে রাখছিল। গত কয়েকদিন আগে পাঁচ হাজার টাকা দরে ৭ হাজার করে খড় ক্রয়ও করেছিলেন তিনি। মঙ্গলবার মধ্য রাতের দিকে ‘কে বা কারা’ খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। এতে করে প্রায় ১৪ হাজার খড়-সহ পালা পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭০ হাজার টাকার খড় পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগী কৃষক গোলাম মোস্তফা জানান জানান, আমি খুব অসুস্থ বর্তমান নওগাঁ সদর হসপিটালে চিকিৎসা ধীন অবস্থায় আছি ‘রাতে আমাদের এই ক্ষতি করেছে। কে বা কারা এই কাজ করেছে তা জানা নেই। সারা বছর গরুর খাদ্য হিসেবে খড়ের দরকার হয়। তাছাড়া বর্তমানে খড়ের দামও অনেক। রাতে কারা যেন আগুন দিয়ে সব খড় পুড়িয়ে দিয়েছে। হারদাম গ্রামের স্হানীয় বাসিন্দা শিল্পী জানান রাতে খড়ের গন্ধ পেয়ে বের হয়ে দেখি সব খড় পুরে ছাই হয়ে গেছে। গরিব কৃষকের এ ধরনের ক্ষতি করা অমানবিক। কে বা কারা এই ধরনের কাজ করেছে তা জানা যায়নি।

