• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুষ্টিয়ায় বিএনপি প্রার্থী স্বামীর জন্য ভোট চাইলেন চীনা স্ত্রী 

     swadhinshomoy 
    28th Jan 2026 6:04 pm  |  অনলাইন সংস্করণ Print

    হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

    কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্বাচনী প্রচারণায় নিয়মিত মুখ হয়ে উঠেছেন তাঁর চীনা স্ত্রী ওয়াং লিনা। স্বামীর সঙ্গে বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশগ্রহণ ছাড়াও বাংলা ভাষায় দিচ্ছেন বক্তব্যও। গতকাল মঙ্গলবার আব্দালপুর এলাকায় নারীদের নিয়ে উঠান বৈঠকে স্ত্রীর ধানের শীষে ভোট চাওয়ার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন জাকির হোসেন সরকার।

    ৫৮ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে ওয়াং লিনাকে ভাঙা বাংলায় তাঁর স্বামীর জন্য ভোট চাইতে দেখা যায়। গতকাল রাতে জাকির হোসেন সরকারের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করা ভিডিও ক্লিপের কমেন্টে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।

    প্রসঙ্গত, ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকির হোসেন সরকার কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব। ২০১৪ সালে বিএনপির দলীয় সমর্থনে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে দলীয় মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য (এমপি) পদে নির্বাচন করেন। সে সময় তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031