swadhinshomoy
03rd Feb 2026 2:14 pm | অনলাইন সংস্করণ Print
রামগঞ্জ প্রতিনিধি,
রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ভাটরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাইজপাড়া এলাকায় গণসংযোগ কর্মসূচিতে তিনি উপস্থিত হয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগ চালান।
হাতপাখা প্রার্থী জাকির পাটওয়ারী আজ ভাটরা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তিনি রামগঞ্জের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতির পরিকল্পনা তুলে ধরছেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

