swadhinshomoy
05th Feb 2026 3:11 pm | অনলাইন সংস্করণ Print
এসএম অপু, মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষের প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
৪ ঠা ফেব্রুয়ারী বুধবার গোপিনাথপুর চরপাড়া হতে ভাটিকান্দি নতুন বাজার পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল ও পথযাত্রা এবং ভোটারদের দ্বারপ্রান্তে গিয়ে লিফটেল বিতরণ করা হয়
সময় উপস্থিত ছিলেন -উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল,উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য,জুবায়ের আহমেদ ওমর ও সদস্য ইকবাল মির্জা,গোপিনাথপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কাজী, উপজেলা যুবদল নেতা মিজান মৃধা প্রমূখ।
এছাড়াও গোপিনাথপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাকর্মীরা, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

