• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে মাদককারবারী ও চোরচক্র আটক 

     swadhinshomoy 
    05th Feb 2026 3:35 pm  |  অনলাইন সংস্করণ Print

    উজ্জ্বল চন্দ্র মন্ডল, মাদারীপুর।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত মাদারীপুর স্টেডিয়াম আর্মি ক্যাম্প হতে পরিচালিত এক অভিযানে চারজনকে আটক করা হয়। প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করা হয়।

    মেজর মেরাজ আল মামুন, ক্যাপ্টেন শাফিন সারোয়ার ও ক্যাপ্টেন মোনায়েম সারজিল এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মাদারীপুরের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়।

    ‎আটককৃতরা হলেন- মাদারীপুর উপজেলার আমিরাবাদের মোঃ তাজুল বেপারীর ছেলে মোঃ দীপু বেপারী , পূর্ব রাস্তির গ্রামের জাকির খানের ছেলে মোঃ সাগর খান, লক্ষীগঞ্জ গ্রামের আইয়ুব আলী সরদারের ছেলে মোঃ ফোরকান সরদার ও হাজরাপুর গ্রামের মোঃ টুকু খানের ছেলে মোঃ রানা খান।

    ‎এ সময় তাদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে ১টি মেটাল ডিটেক্টর, ২টি বাইনোকুলার, ১টি ক্যানন ক্যামেরা, ২৫টি টর্চ লাইট, ৩টি অটোমেটিক চাকু, ২টি চাপাতি, ১টি কুড়াল, ১টি টেলিফোন সেট, ৪টি ট্যাব, ১১টি বাটন ফোন, ১টি দা, ৫টি ড্রিল মেশিন, ২১টি ঘড়ি, ১টি সিসি ক্যামেরা, ১৪টি ইয়ারফোন, ২টি হাতুড়ি ও ৪টি সাউন্ড বক্স রয়েছে। ‎

    মাদারীপুরে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় প্রেস ব্রিফিং এ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728