গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,
গত কয়েক দিন থেকে তার ওপর মিসাইল নিক্ষেপ করা হচ্ছে।
যারা দেশকে গোলাম করে রাখতে চাই, তারা আমার পুরাতন ফেসবুক আইডি হ্যাক করে আমার ওপর মিসাইল নিক্ষেপ করছে। ইতোমধ্যে আমাদের সাইবার টিম বিষয়টি সনাক্ত করেছে এবং আটকও করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় নওগাঁ শহরের এটিম মাঠে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা জামায়াতের আমির ও নওগাঁ-৪ (মান্দা) আসনের প্রার্থী খ.ম আব্দুর রাকিব এ নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন। কৃষি প্রধান জেলা নওগাঁকে নিয়ে ডা. শফিকুর রহমান আরো
বলেন, নওগাঁয় ১০ ভাগের ১ ভাগ খাদ্যশস্য উৎপাদন করে সারাদেশে সরবরাহ করা হয়। কিন্তু এ জেলা উন্নয়ন হয়নি। শহরের প্রধান সড়ক ফোরলেন এবং মানসম্পন্ন হাসপাতাল
হওয়া দরকার। আগামীতে ভোটের মাধ্যমে সরকার গঠন করা হলে জেলার উন্নয়ন করা হবে। এ জেলার কৃষক বা খামারারি ফসল তাড়াহুড়ো করে বিক্রি করায় দাম পায় না, সারা বছর মানুষ খেতে পারে না। ধান ও ফল গবেষনা ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হবে। সংরক্ষণাগার করা হবে যেন সারা বছর ফসল সংরক্ষণ করে রাখা যায়। পুরো
উত্তরাঞ্চলে কৃষি শিল্পের রাজধানী করা হবে। একাধিক কৃষিপণ্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে।
পর্যটন নিয়ে তিনি বলেন, জেলায় সম্ভবনাময় অনেক দর্শনীয় স্থান আছে। অবহেলা ও দুর্নীতির কারণে পর্যটন খাতে কোনো উন্নয়ন হয়নি। আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই।দূর্ণীতিবাজদের উদ্যেশে তিনি বলেন, যারা ক্ষমতায় গিয়েছে নিজেরা লুটেপুটে খেয়েছে। জনগনের টাকা চুরি ও লুণ্ঠন করেছে। মেগা প্রকল্পের নামে মেগা চুরি করা হয়েছে। যারা জনগনের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। সেই পাচার করা অর্থ পেটে হাত ঢুকিয়ে বের করে আনবো। আমরা ক্ষমতায় গেলে আর নতুন করে চুরি করতে দেয়া হবে না। বেকারদের উদ্যেশে ডা. শফিকুর রহমান বলেন, আগষ্টে যেসব ছেলে-মেয়ে ও যুবকরা রাস্তায় নেমে সংগ্রাম করেছিল তারা কখনো বেকার ভাতা চাইনি। কিন্তু এখন কেন দিতে চাওয়া হচ্ছে। তবে আমরা তাদের পেশায় দক্ষতা করে গড়ে তুলবো। কাজ করো দেশ গড়ো, দেশ তোমরা বদলে দাও। নারীদের নিরাপত্তা নিয়ে আমিরে জামায়াত বলেন, জুলাইয়ে মা বোনদের বিশেষ অবদান ছিলো। আবু সাঈদ আমাদের অহংকার, জাতীর অহংকার। তোমাকে স্যালুট। তোমার জীবনের বিনিময়ে নতুন দেশ দিয়েছো। তুমি গর্বিত মায়ের সন্তান। নারীদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না সেই পরিবেশ বাংলাদেশে তৈরী করা হবে। মায়ের অপমান কেউ সহ্য করবে না। মায়ের অপমান হলে যুবকরা আবারও গর্জে উঠবে। তিনি আরো বলেন, দেশে সব ধর্মের মানুষ বসবাস করে। কোন মেজোরিটি-মাইনোরিটি মানবো না। কোন বৈষম্য চলবে না। সব অনিয়ম গুড়িয়ে দেয়া হবে। ইনসাফের দাবী পুরন করার জন্য অবহেলিত এলাকার আগে উন্নয়ন করা হবে। বেলা ১১টা ২৫ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। ১২ টায় বক্তব্য
শেষ করেন এবং পরে প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতিক তুলে দেন প্রধান অতিথি। এসময় বক্তব্য রাখেন, ব্যারিস্টার শাহরিয়ার কবির, এবি পার্টি
আহ্বায়ক অ্যাড: আতিকুর রহমান, নওগাঁ-১ আসনের প্রার্থী অধ্যাপক মাহবুবুল আলম, নওগাঁ-২ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, নওগাঁ-৩ আসনের প্রার্থী মোঃ মাহফুজুর রহমান, নওগাঁ-৫ আসনের প্রার্থী আবু সাদাত মোঃ সায়েম, নওগাঁ-৬ আসনের প্রার্থী মোঃ খবিরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক মহিউদ্দিন, ছাত্র শিবিবের কেন্দ্রীয় সাবেক সেক্রেটারি আ.স.ম মামুন শাহিন, মাওলানা মুফতি ইসরাফিল আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রাকিব এবং শহীদ
ফাহমিনের মা কাজী নুলুন মাখমিন প্রমুখ

