• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোর মেডিকেল কলেজ ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রতি: অমিতের 

     swadhinshomoy 
    05th Feb 2026 6:00 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নির্বাচিত হতে পারলে যশোর মেডিকেল কলেজ ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণসহ এই অঞ্চলকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলবেন।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক পথসভায় তিনি এসব কথা বলেন।

    অমিত বলেন, আমার পিতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এই অঞ্চলের মানুষের জন্য ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণ করেছিলেন। কিন্তু বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী তা যথেষ্ট নয়। ইনশাআল্লাহ, আমি সুযোগ পেলে যশোর মেডিকেল কলেজ ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করবো।

    মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বিগত দিনে এই এলাকায় মাদক ও চাঁদাবাজি বড় সমস্যা ছিল। আমার অবস্থান সবসময়ই এর বিপক্ষে। মাদক কারবারি বা চাঁদাবাজ যদি আমার পরিবার বা দলের সদস্যও হয়, তার সাথে কোনো আপস করা হবে না।

    বিসিক শিল্প নগরীর জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থার সমস্যা নিরসনে স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ১৭ বছরের অধিকার আদায়ের আন্দোলনের ফসল। এই অধিকারের জন্য আমাদের হাজারো নেতাকর্মী জীবন দিয়েছেন, লাখ লাখ কর্মী মামলার শিকার হয়েছেন। তাই উন্নয়নের পাশাপাশি সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবলুসহ স্থানীয় নেতাকর্মীরা। পথসভায় এলাকাবাসী তাকে ফুল ছিটিয়ে ও মাল্যদান করে উষ্ণ অভ্যর্থনা জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728