• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নির্বাচনী প্রস্তুতিতে তুঙ্গে নজরুল ইসলাম আজাদ: আড়াইহাজারের কৃষ্ণপুরে উৎসবমুখর পরিবেশ 

     swadhinshomoy 
    05th Feb 2026 6:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    ​মো:রাকিব হাসান সাগর। নারায়ণগঞ্জ প্রতিনিধি |

    ​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ এখন ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে আজ তিনি আড়াইহাজারের কৃষ্ণপুর এলাকায় বিশেষ গণসংযোগ ও পথ সভা করেন।

    সকাল থেকেই কৃষ্ণপুর ও এর আশপাশের এলাকা ধানের শীষের সমর্থনে মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে। নজরুল ইসলাম আজাদ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

    গণসংযোগকালে নজরুল ইসলাম আজাদ বলেন,
    ​”আড়াইহাজারের মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে। বিশেষ করে কৃষ্ণপুরের মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি, তাতে আমি অভিভূত। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর।”
    তিনি আরো বলেন আমি আজাদ আপনাদের সন্তান আপনাদের ছেলে আপনাদের এ ভাই, আপনারা যেমন সুন্দর আরাইহাজার দেখতে চান আমিও একি সপ্ন দেখি সেই সপ্ন বাস্তবায়ন করতে হলে ১২ তারিখ সবাই দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদের অভিবাক জনাব তারেক রহমান ও আমাদের গণতন্ত্রের মা আপোষহিন নেত্রী মরহুমা খালেদা জিয়া সপ্ন পূরণ করুন।
    আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে আমি কথা দিচ্ছি একটা প্রগতিশীল মডেল আড়াইহাজার আপনাদের আমি উপহার দিব ইনশাআল্লাহ। ১৭ টা বছর আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি এইবার সময় এসছে ভোট দেয়ার একটা কথা মনে রাখবেন করব কাজ গরব দেশ সবার আগে বাংলাদেশ।
    ​কৃষ্ণপুরের সাধারণ ভোটাররা জানান, তারা দীর্ঘদিন পর নির্বাচনী আমেজ ফিরে পেয়েছেন। রাস্তাঘাট উন্নয়ন এবং এলাকার শান্তি বজায় রাখতে নজরুল ইসলাম আজাদের ওপর অনেকেই আস্থা রাখছেন।
    ​নির্বাচনের শেষ মুহূর্তের এই ব্যস্ততা আড়াইহাজারের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
    এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে কৃষ্ণপুরবাসী তাদের রায় কার পক্ষে দেন।
    নির্বাচনী পথসভায় আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম সহ বিএনপি’র সব স্তরের নেতৃবৃন্দরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728