ফখরুদ্দিন হৃদয়, শৈলকুপা
“জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি” প্রতিপাদ্যে ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ পালিত হয়েছে।
৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে ঝিনাইদহের শৈলকুপার বালিয়াডাঙ্গা বিএসডি ক্লাব এন্ড পাঠাগার এর আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনাসভা, পাঠচক্র, পুরস্কার বিতরণী ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বিএসডি ক্লাব এন্ড পাঠাগার এর সভাপতি আলমগীর অরণ্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসডি ক্লাব এন্ড পাঠাগারের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক খাইরুল ইসলাম বাকুল বিশেষ অতিথি হিসেবে কবি সরোয়ার সবুজ ও কবি বায়েজিদ চাষা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন বিএসডি ক্লাব এন্ড পাঠাগারের সাধারণ সম্পাদক মতিউর রহমান অন্যান্যের মধ্যে ছাত্রনেতা ফয়সাল প্রান্ত বাবর, জিসান আহমেদ, সাজ্জাদুল আল হাবীব, এ এস আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র ছাত্রী ও শিক্ষার্থীদের মায়েরা পাঠচক্রে অংশগ্রহণ করে। এসময় বিভিন্ন প্রতিযোগিতা মুলক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার ও ১০ জন গরীব ও মেধাবী ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

