• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বি এন পি গণতান্ত্রিক দল, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল — সৈয়দ মোঃ ফয়সল 

     swadhinshomoy 
    07th Feb 2026 3:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম হবিগঞ্জ,প্রতিনিধিঃ হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, আমি আপনাদের সেবা করতে চাই,কাজের মধ্যদিয়ে স্বরণীয় হয়ে বেঁচে থাকার জন্যই এসেছি।আমি শুধুই একজন সেবক । আমি আপনাদের অধিকার আদায়ের রাজনীতি করি।
    তিনি বলেন, মাধবপুর ও চুনারুঘাটে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, দুর্নীতি ও জুলুম–নির্যাতন চিরতরে বন্ধ করতে হবে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র।
    এ দেশে সব ধর্মের মানুষ সমান নাগরিক অধিকার নিয়ে বসবাস করার সাংবিধানিক অধিকার রাখে।
    কোনো গোষ্ঠী যদি দুর্বল মানুষের ওপর জুলুম–নির্যাতন চালায়, তাহলে তা কঠোর হাতে দমন করা হবে।
    বৃহঃস্পতি বার (৫/২/২৬ইং)বিকালে চুনারুঘাট উপজেলার সাদ্দাম বাজার,বাগাডুগা বাজার,আমুরোড বাজার,রাজার বাজার,এবং কালিসিরি বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    তিনি আরও বলেন, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। বিএনপির শাসনামলে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করেছে। ভবিষ্যতেও ধর্ম, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। কৃষক, শ্রমিক সহ প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বি এন পি কাজ করে।
    সৈয়দ মোঃ ফয়সল বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কল্যাণে ৩১ দফার রূপরেখা ঘোষণা করেছেন। এই কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি দল–মত, জাতি–গোষ্ঠী নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মাধবপুর–চুনারুঘাট আসন বিএনপিকে উপহার দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা মাধবপুর ও চুনারুঘাটকে নতুনভাবে উন্নয়ন করতে চাই, যাতে এর সুফল এলাকার প্রতিটি নাগরিক ভোগ করতে পারে। আমার কাছে সবার আগে দেশ ও দেশের মানুষ।”
    তিনি বলেন, “চা শ্রমিকরা এই এলাকার প্রাণশক্তি। তাদের জীবনমান উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।” তিনি শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা ও বাসস্থানের উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন এবং বলেন, ধানের শীষ বিজয়ী হলে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে।
    এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান,বি এন পি, নেতা শামসুল হক তালুকদার,মোঃ আলী চেয়ারম্যান, মীর শওকত আলী সেলিম,প্রফেসর আঃ হামিদ তালুকদার সালেহ উদ্দিন বাবরু, যুবদলের আহবায়ক মোঃ মোজাম্মেল হক চৌঃ, অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,প্রফেসর জামাল উদ্দিন, হিমু চৌঃ, আব্দুল আওয়াল মেম্বার, মোঃ সফিক মিয়া মহালদার,সারোয়ার নেওয়াজ শামীম, জহিরুল চৌঃ,কামরুল হাসান শামীম, গোলাম মোস্তফা কুটি,এম এ রহিম,মানিক মেম্বার, আব্দুল্লাহ মেম্বার, নবীউর রহমান অপূর্ব সহ স্থানীয় নেতৃবৃন্দ।
    নেতৃবৃন্দ আগামী সংসদ নির্বাচনে সৈয়দ মোঃ ফয়সল কে বিজয়ী করতে সকলে মিলে মিশে কাজ করার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728