• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নির্বাচনে আলোড়ন সৃষ্টি করছেন সৈয়দ ইশতিয়াক 

     swadhinshomoy 
    07th Feb 2026 3:40 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম, জেলা প্রতিনিধি,, হবিগঞ্জ ঃ হবিগঞ্জ-৪ আসন।চুনারুঘাট -মাধবপুর দুই উপজেলা নিয়ে গঠিত এ আসনটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ধানের শীর্ষ মনোনিত প্রার্থী জেলা বি এন পি,র সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি জননেতা আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। মনোনয়ন পাওয়ার পর থেকেই পিতার পক্ষে মাঠে সরব রয়েছেন তার বড় ছেলে সৈয়দ ইশতিয়াক আহমদ। একজন ব্যবসায়ী থেকে অল্প সময়ের মধ্যেই রাজনীতির মাঠে চমক দেখাতে শুরু করেছেন তিনি।

    ছুটে চলছেন গ্রাম থেকে গ্রামান্তরে। দিন-রাত এক করে বিরামহীন গণসংযোগ, পথসভা চালিয়ে যাচ্ছেন। বলা চলে— এই আসনে নির্বাচনী ইতিহাসে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন সৈয়দ ইশতিয়াক। প্রতিদিনই একের পর এক উঠান বৈঠক, ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভিডিও বার্তায় ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন সৈয়দ ইশতিয়াক । যেখানে যাচ্ছেন, সেখানেই জমে উঠছে জনসমাগম। তার বক্তব্য ও উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

    এদিকে ধানের শীষ মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল কে ঘিরে বিএনপি একাট্টা থাকার পাশাপাশি তৃণমূলে নতুন মাত্রার আলোড়ন তুলেছেন তার ছেলে ইশতিয়াক। তার পিতার উন্নয়ন দর্শন ও ভবিষ্যৎ উন্নয়ন রোডম্যাপ তুলে ধরে প্রতিটি মুহূর্তে সরব থাকছেন তিনি।

    ইশতিয়াক বলেন, “চুনারুঘাট -মাধবপুরের মানুষের সাড়া ও ভালোবাসায় আমি অভিভূত। এলাকার সন্তান হিসেবে মানুষের সঙ্গে মেশার সুযোগ তৈরি হয়েছে। আমার বাবা (সৈয়দ ফয়সল)আমি পাশে থেকে এলাকায় উন্নয়নের মাধ্যমে তাদের সেবা করতে চাই। বেঁচে থাকতে চাই,কারও ভাই,সন্তান, বন্ধু হয়ে।আমি ছোটবেলা থেকেই বাবা,র সাথে আপনাদের মাঝে এসেছি। আমার শেষটাও কাটবে আপনাদের সাথে।আমি আপনাদের লোক। সকল শ্রেনীর মানুষের ভালবাসা ও আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছেন সৈয়দ ইশতিয়াক।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728