জনতার দলের বিপ্লবী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আজম খান কলম প্রতীক নিয়ে গণসংযোগ ও প্রচারণা করেন বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর বাজার খৈইকারা ফুলদী সহ বিভিন্ন ওয়ার্ডে।
দুপুরে পবিত্র জুম্মার নামাজ আদায় করে আজম খান খৈইকরার বীর মুক্তিযোদ্ধার রমিজ উদ্দিন এর জানাজার নামাজে অংশগ্রহণ করেন। রাষ্ট্রীয় মর্যাদা ও সশস্ত্র সালামের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন এর জানাজার নামাজ ও দাফনের কাজ শেষ করে আজম খান জাঙ্গালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারনা কাজ করেন। প্রচারণার সময় বিভিন্ন পথসভায় আজম খান বলেন আমি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে গাজীপুর পাঁচ আসনের প্রতিটি নাগরিক সমান অধিকার নিয়ে চলবেন ।হিন্দু মুসলিম খ্রিস্টান তিন ধর্মের লোক আমরা একসাথে বসবাস করি। আমরা প্রত্যেকেই বাংলাদেশী এছাড়া আমাদের আর কোন পরিচয় নাই। আগামী ১২ তারিখে সকলে কলম মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন । আমি আজীবন আপনাদের পাশে আছি। আমি আরো অঙ্গীকার করে করেছি গাজীপুর ৫ আসনের সকল এলাকায় আমি নির্বাচিত হলে বাড়ি ঘর খামার ,গেরেজ, মিল, ফ্যাক্টরি ,ইন্ডাস্ট্রিতে,ও দোকানে কোন চুরি হলে তা সম্পূর্ণ ক্ষতিপূরণ আজম খান ফাউন্ডেশন এর মাধ্যমে পরিশোধ করব। পরবর্তীতে তদন্তের মাধ্যমে তাদের ব্যবস্থা আইনের ব্যবস্থা নেওয়া হবে। আপনারা কি বিশ্বাস করেন আমি এটা পারবো ?কারণ জাপানি প্রযুক্তির মাধ্যমে গাজীপুর ৫আসনের সকল এলাকা কে সিসি ক্যামেরার আওতায় এনে আমি এ ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে কথা বলেছি। পাশাপাশি বিগত দিনের মতন বিনা পয়সায় জাপান ,কাতার ,সৌদিসহ পৃথিবীর বিভিন্ন দেশে এই এলাকার যুব সমাজকে বিদেশে কর্মের ব্যবস্থা করব।

