• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কালকিনি রমজানপুরে বিএনপি নেতা মামুন বেপারীর পথসভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    07th Feb 2026 3:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মনির হোসেন পরাগ
    জেলা প্রতিনিধি

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি রমজানপুরে ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপি নেতা মামুন বেপারীর নেতৃত্বে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকাল ৩টায় রমজানপুর ইউনিয়নের দক্ষিন কান্দি এলাকা থেকে শুরু হয়ে রমজানপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই পথসভা। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। মাদারীপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকনের পক্ষে নেতাকর্মীদের ধানের শীষ স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
    পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মামুন বেপারীসহ অন্যান্যরা। তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন জনগণের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে বিএনপির বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

    এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ( সাবেক সদস্য) আবদুস সোবহান চৌকিদার, শওকত পাইক( সাবেক) সভাপতি রমজানপুর ইউনিয়ন বিএনপি। বদিউজ্জামান বিল্পব ( সাবেক) দপ্তর সম্পাদক , ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম,জাবেদ হোসেন পলক ছাত্রদল নেতা, রেজাউল ফকির রমজানপুর ইউনিয়ন বিএনপি নেতাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728