জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঁঃ নীলফামারীর সৈয়দপুর শহরের দীর্ঘদিনের রেললাইনের দুই ধারে অবৈধ রাস্তা দখলদারদের বিরুদ্ধে ব্যাপক উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথবাহিনী ৷
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে
পরিচালিত এই অভিযানে শহরের গুরুত্বপূর্ণ রেললাইনের দুই ধারে অবৈধ দোকান উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়।
অভিযান পরিচালিত হয় পৌরসভার আওতাধীন পাঁচ মাথা রেললাইন ধার থেকে পোষ্ট অফিস মোড় রেললাইন ধার পর্যন্ত ৷
উচ্ছেদ অভিযানে রেললাইনের দুই ধারে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট অপসারণ এবং এ সময় ৯টি মামলায় মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ৷
একই সঙ্গে অবৈধ দখলদার দোকানদারদের আজকের রাতের মধ্যে তাদের সমস্ত মালামাল সরিয়ে নিতে বিশেষভাবে অনুরোধ করা হয়। অন্যথায় সমস্ত মালামাল বাজেয়াপ্ত করা হবে বলে মাইকে ঘোষণা করা হয় ৷
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদী ইমাম ৷ সহযোগিতা করেন সৈয়দপুর থানা পুলিশ, সেনাবাহিনী,
সৈয়দপর পৌর সভা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।
প্রশাসনের পক্ষে বলা হয়,পরিষ্কৃত রেললাইন ধার পুনরায় দখলের চেষ্টা করা হলে কিংবা জনসাধারণ কর্তৃক এ ধরনের দখলে সহায়তা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

