• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আদমদীঘিতে ডোবায় ভাসছিল লাশ, আতঙ্কে এলাকাবাসী 

     swadhinshomoy 
    07th Feb 2026 4:32 pm  |  অনলাইন সংস্করণ Print

    এনামুল আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ডোবার পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সান্তাহার ইউনিয়নের দড়িয়াপুর গ্রামের একটি পাট গুদামের পাশের ডোবা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

     

    স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে দড়িয়াপুর গ্রামের পাট গুদামের পাশে ডোবার পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

     

    উল্লেখ্য, এর আগেও গত ১০ জানুয়ারি একই ডোবা থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছিল। মাত্র ২৫ দিনের ব্যবধানে একই স্থান থেকে দ্বিতীয়বার লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

    আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728