• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নীলফামারীতে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা 

     swadhinshomoy 
    07th Feb 2026 7:01 pm  |  অনলাইন সংস্করণ Print

    নীলফামারী প্রতিনিধি মোঃ মোকলেছুর রহমান বাবু

    বাংলা ইশারা ভাষার ব্যবহার ও বাক–শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার উপলক্ষে ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে।

    দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নীলফামারীর যৌথ আয়োজনে ৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ আবু বক্কর সিদ্দীক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ সরকার, সমাজসেবা অফিসার (রেজি) শাহানাজ পারভীন, হাসপাতাল সমাজসেবা অফিসার নুরুন নাহার নুরী, দ্বীপ্তমান মানব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শাহজাহান আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন।

    বক্তারা তাঁদের বক্তব্যে বাংলা ইশারা ভাষার গুরুত্ব তুলে ধরে বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে ইশারা ভাষার ব্যবহার অপরিহার্য। ইশারা ভাষার ব্যবহার বাড়ানো গেলে প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি, শিক্ষা, কর্মসংস্থান ও অধিকার প্রতিষ্ঠা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728