• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সিরাজগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের উদ্যোগে স্বাগত মিছিল, জনসভা সফল করতে ব্যাপক জনসমাগম 

     swadhinshomoy 
    07th Feb 2026 7:13 pm  |  অনলাইন সংস্করণ Print

    কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
    সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনে ১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের আগমন উপলক্ষে এ মিছিলের আয়োজন করা হয়।
    শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া পল্লী বিদ্যুৎ মোড় থেকে স্বাগত মিছিলটি শুরু হয়ে বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে গুনগাতী তালতলায় গিয়ে শেষ হয়।
    মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আলী মর্তুজা, সেক্রেটারি ডা. এস এম মনসুর আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. মো. কামরুল ইসলাম, সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দসহ খেলাফত মজলিসের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
    এছাড়াও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ, পৌর জামায়াতের আমির হোসেন আলী, সেক্রেটারি মাও. আ. হক, সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম জাফরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    স্বাগত মিছিলে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এতে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয় এবং আসন্ন জনসভাকে ঘিরে জনমনে ইতিবাচক সাড়া পরিলক্ষিত হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728