এ,টি,এম হুমায়ুন কাদির,
নান্দাইল উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহ-১৫৪ নান্দাইল ৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী আজ বিকাল ৩টায় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তার শেষ নির্বাচনী জনসভা করেন।
পূর্ববর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একই মাঠে জনসভায় প্রায় ১–২.৫ হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কিন্তু বিএনপির শেষ জনসভায় প্রায় ১০ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। বিভিন্ন এলাকা থেকে আসা মিছিলে নেতা-কর্মীরা পোস্টার, প্লে কার্ড এবং ধানের শীষের পতাকা হাতে নিয়ে অংশ নেন। দুপুর দুইটার পর থেকে মাঠে আগমন শুরু হয়, এবং তিনটার পর পুরো মাঠ কানাই-কানাই ভরে যায়।
মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষের জন্য বিভিন্ন স্লোগান দেন, যেমন:
“১২ তারিখ সাড়া দিন, ধানের শীষে ভোট দিন!”
“ইয়াসের ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন!”
“তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন!”
“ধানের শীষ জিতবে, নান্দাইল গড়বে!”
জনসভায় বক্তব্য রাখেন প্রার্থী ইয়াসের খান চৌধুরী, যিনি বলেন,
“নান্দাইলকে আমি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিমুক্ত একটি শান্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে সার, বীজ ও কৃষি উপকরণ সহজলভ্য করা হবে।”
তিনি আরও জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের নিরপেক্ষতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার।
তিনি আরও বলেন আপনাদের মূল্যবান ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তবে আল্লাহর উপর ভরসা রেখে এবং আপনাদের সহযোগিতা নিয়ে নিম্নোক্ত প্রতিশ্রুতি দিচ্ছি—
১। আমি প্রথমেই মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, চোর মুক্ত নান্দাইল গড়ে তুলবো।
২। আমার নান্দাইলে বেকারত্ব সমস্যা দূরীকরণে কর্মসংস্থানের বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করবো।
৩। শিক্ষাঃ
নান্দাইলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করব।
নান্দাইলের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের জন্য সংসদে প্রস্তাব করবো।
শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা করবো।
৪। নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজে অনার্স মাস্টার্স চালু করবো।
৫ । নান্দাইলে সকল হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উন্নয়নে বিভিন্ন অনুদানের ব্যবস্থা গ্রহণ করবো।
৬। নান্দাইলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ নিশ্চিত করবো।
৭। মসজিদ, মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে বিভিন্ন অনুদানের ব্যবস্থা গ্রহণ করবো।
৮। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ এবং শয্যা বৃদ্ধি করবো।
৯। গ্রাম থেকে শহর প্রতিটি এলাকায় সমান উন্নয়ন নিশ্চিত করবো।
১০। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গ্রামের কাঁচা রাস্তা পাকাকরণ ও ব্রিজ কালভার্ট নির্মাণ এবং পুরোনো সড়ক সংস্কার করবো।
১১। নান্দাইল পৌরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ত্রিমূখী ব্রিজ নির্মাণ। ও পৌরসভার সকল রাস্তা নির্মাণ, সকল রাস্তায় রোড লাইট নিশ্চিত করবো।
১২। নান্দাইলের সকল সরকারি অফিস ও প্রতিষ্ঠান গুলোকে দুর্নীতি মুক্ত এবং ঘুষ মুক্ত করবো।
১৩। ভূমি সেবা নিশ্চিতে হয়রানি মুক্ত করবো। জমি রেজিস্ট্রিকরণে ঘুষ বাণিজ্য এবং জমি নামজারিতে ঘুষ বাণিজ্য বন্ধ করবো।
১৪। ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা নিশ্চিত করব। জন্মসনদ পেতে কাউকে হয়রানির শিকার হতে হবে না।
১৫। বয়স্ক ও বিধবা ভাতা উপযুক্ত ব্যক্তিদের কে প্রদান করা হবে।
১৬। তরুণ তরুণীদের জন্য ফ্রি ওয়াইফাই চালু করবো।
১৭। নান্দাইলে আন্তর্জাতিক মানের স্ট্যাডিয়াম নির্মাণ করবো।
১৮। অটো সিএনজি ভাইদের জিপি বন্ধ করবো।
১৯ । অটো সিএনজি ভাইদের জন্য চৌরাস্তায় বিশ্রামাগার নির্মাণ করবো।
২০। দিনমজুর শ্রমিকদের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করবো।
২১। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ ইমাম মোয়াজ্জেমদের জন্য বিশেষ ভাতা।
২২। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ এবং শয্যা বৃদ্ধি করবো।
২৪। নান্দাইল চৌরাস্তায় একটি হাসপাতাল নির্মাণ করবো।
২৬। নান্দাইলে বৈদ্যুতিক লোডশেডিং নির্মুল এবং শতভাগ বিদ্যুৎ সেবা নিশ্চিত করবো।
সভাটি পরিচালনা করেন দলের সদস্য সচিব এনামুল কাদির, যিনি বলেন,
“এখনো যারা দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে কাজ করছেন, তাদের বলছি—এখনও সময় আছে। ধানের শীষ কোনো ব্যক্তির নয়, এটি শহীদ জিয়ার, খালেদা জিয়ার ও তারেক জিয়ার ধান। ইয়াসের খান বিপুল ভোটে জয়লাভ করলে নান্দাইলবাসী আবার মন্ত্রী দেখতে পাবে, ইনশাআল্লাহ।”
সভায় আরও বক্তব্য রাখেন আহবায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি, নাজমুল হাসান যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি , বাবু কুমার রায় যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি, আবু তাহের সিদ্দিক, যুগ্ম আহবায়ক , রেজাউল হক ভূঁইয়া রাজু যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি, কামরুজ্জামান রাসেল যুগ্ম আহবায়ক ময়মনসিংহ উত্তর যুবদল। নজরুল ইসলাম ফকির, ভারপ্রাপ্ত আহ্বায়ক নান্দাইল পৌর বিএনপি, রফিকুল ইসলাম মনি সদস্য সচিব নান্দাইল পৌর বিএনপি। হাসনাত মাহমুদ তালহা , মাওলানা মোঃ শাহজাহান কবীর, জাতীয়বাদী উলামা দল , আকরাম হোসেন ফেরদৌস যুবদল নেতা । অনিক আহম্মেদ বাবুল আহবায়ক উপজেলা ছাত্রদল। সাদ্দাম হোসেন সদস্য সচিব উপজেলা ছাত্রদল। মাহবুব আলম রবিন যুগ্ম আহবায়ক উপজেলা ছাত্রদল।
উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
স্থানীয়রা তিনটি জনসভার তুলনায় এই বিপুল উপস্থিতি দেখে আশাবাদ ব্যক্ত করছেন এবং মনে করছেন এটি আসন্ন নির্বাচনে ইয়াসের খান চৌধুরীর বিপুল ভোটে সম্ভাব্য জয়ের ইঙ্গিত।

